• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি চিরতরে দূরে চলে যাব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
(আমি) বাতাস হইয়া জড়াইব কেশ, বেণি যাবে যবে খুলিতে॥
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে ঝুরিতে॥
আসিবে তোমার পরমোৎসব কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে – কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে, কে যেন মরে মিশে আছে তোমার পথের ধূলিতে।

Category: নজরুলগীতি
Previous Post:তরুণ-তমাল-বরন এসো শ্যামল আমার
Next Post:বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑