• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে

পুরবি – তেতালা

বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে
দিনের চিতা জ্বলে অস্ত আকাশে।
দিনশেষে শুভদিন এল বুঝি মম,
মরণের রূপে এলে মোর প্রিয়তম,
গোধুলির রঙে তাই দশদিশি হাসে॥
দিন গুনে নিরাশার পথ-চাওয়া ফুরাল,
শ্রান্ত এ জীবনের জ্বালা আজ জুড়াল।
ওপার হতে সে এল তরি বাহি।
হেরিলাম সুন্দরে, আর ভয় নাহি।
আঁধারের পারে তার চাঁদমুখ ভাসে॥

Category: নজরুলগীতি
Previous Post:আমি চিরতরে দূরে চলে যাব
Next Post:যারে হাত দিয়ে মালা দিতে পার নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑