• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তরুণ-তমাল-বরন এসো শ্যামল আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তরুণ-তমাল-বরন এসো শ্যামল আমার

কাফি মিশ্র ঠুংরি

তরুণ-তমাল-বরন এসো শ্যামল আমার।
ঘনশ্যাম-তুলি বুলায়ে মেঘ-দলে
এসো দুলায়ে আঁধার॥
কাঁদে নিশীথিনী তিমির-কুন্তলা
আমারই মতো সে উতলা,
এসো তরুণ দুরন্ত ভাঙি হৃদয়-দুয়ার॥
তপ্ত গগনে ঘনায়ে ঘন দেয়া,
ফুটায়ে কদম-কেয়া,
আমার নয়ন-যমুনায় এসো জাগায়ে জোয়ার॥

Category: নজরুলগীতি
Previous Post:যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
Next Post:আমি চিরতরে দূরে চলে যাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑