• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে

ভীমপলশ্রী কাহারবা

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে  
      দেহের কূলে কে চঞ্চল দিগঞ্চলা,  
            মেঘ-ঘন-কুন্তলা।  
দেয় দোলা সে দেয় দোলা  
      পুব-হাওয়াতে বনে বনে দেয় দোলা॥  
চলে   নাগরী দোলে ঘাগরি 
কাঁখে  বর্ষা-জলের গাগরি,  
বাজে  নূপুর-সুর-লহরি –  
রিমিঝিম রিম ঝিম রিম ঝিম  
      চল-চপলা॥  
দেয়ারই তালে কেয়া কদম নাচে,  
ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে,  
      চাতক-চাতকী নাচে।  
এলায়ে মেঘ-বেণি কাল-ফণী  
      আসিল কি দেবকুমারী  
            নন্দন-পথ-ভোলা॥

Category: নজরুলগীতি
Previous Post:মিলন-রাতের মালা হব তোমার অলকে
Next Post:তরুণ-তমাল-বরন এসো শ্যামল আমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑