• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মিলন-রাতের মালা হব তোমার অলকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মিলন-রাতের মালা হব তোমার অলকে

পাহাড়ি মিশ্র কাহারবা

মিলন-রাতের মালা হব তোমার অলকে।
সজল কাজল-লেখা হব আঁখির পলকে।
জলকে-যাওয়ার কলস হব অলস সন্ধ্যায়,
ছল করে গো অঙ্গে তোমার পড়ব ছলকে॥
তাম্বুল রাগ হব তোমার অরুণ অধরে,
দুলব স্বপন-কমল হয়ে ঘুমের সায়রে,
জ্যোতি হব তোমার রূপের বিজলি-ঝলকে॥
বক্ষে তোমার হার হব গো নূপুর চরণে,
গোপন প্রেমের দাগ হব গো হিয়ার ফলকে॥

Category: নজরুলগীতি
Previous Post:কাজরি গাহিয়া চলো গোপ-ললনা
Next Post:যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑