• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজরি গাহিয়া চলো গোপ-ললনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কাজরি গাহিয়া চলো গোপ-ললনা

কাজরি লাউনি
 
কাজরি গাহিয়া চলো গোপ-ললনা।  
শ্রাবণ-গগনে দোলে মেঘ-দোলনা॥
পরো সবুজ ঘাগরি চোলি নীল ওড়না,
মাখো অধরে মধুর হাসি, চোখে ছলনা॥  
কদম-চন্দ্রহার পরে এসো চন্দ্রাবলী,  
তমাল-শাখা-বরনা এসো বিশাখা-শ্যামলী।  
বাজায় করতাল দূরে তাল-বনা॥  
লাবণি-বিগলিতা এসো সকরুণ ললিতা, 
যমুনাকূলে এসো ব্রজবধূ কুল-ভীতা,  
অলকে মাখিয়া নব জলকণা॥

Category: নজরুলগীতি
Previous Post:বনে মোর ফুল-ঝরার বেলা
Next Post:মিলন-রাতের মালা হব তোমার অলকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑