• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বনে মোর ফুল-ঝরার বেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বনে মোর ফুল-ঝরার বেলা

হাম্বির মিশ্র কাহারবা

বনে মোর ফুল-ঝরার বেলা
জাগিল এ কী চঞ্চলতা। (অবেলায়)
এল ওই শুকনো ডালে ডালে
কোন অতিথির ফুল-বারতা॥ (এল ওই)
বিদায়-নেওয়া কুহু সহসা এল ফিরে
জোয়ার ওঠে দুলে, মরা নদীর তীরে,
শীতের বনে বহে দখিনা হাওয়া ধীরে
জাগায়ে বিধুর মধুর ব্যথা॥ (পরানে)
বেল-কুঁড়ির মালা পরে তেমনি করে
কৈশোরের প্রিয়া এল কী রূপ ধরে!
হারানো সুর আজি কণ্ঠে ওঠে ভরে,
লাজ ভুলে বধূ কহিল কথা॥ (বাসরে)
রুদ্ধ বাতায়ন খুলে দে, চেয়ে দেখি –
হেনার মঞ্জরি আবার ফুটেছে কি?
হারানো মানসী ফিরেছে লয়ে কি
গত বসন্তের বিহ্বলতা॥

Category: নজরুলগীতি
Previous Post:মোর বুক-ভরা ছিল আশা
Next Post:কাজরি গাহিয়া চলো গোপ-ললনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑