• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা

কালাংড়া খেমটা

কুঙ্কুম আবির ফাগের
লয়ে থালিকা
খেলিছে ‘রসিয়া’ হোরি
ব্রজ-বালিকা॥
হোরির অনুরাগে
যমুনায় দোলা লাগে,
রাঙা কুসুম হানে
শ্যামে মাধবিকা॥
রঙের গাগরিতে,
রঙিলা ঘাগরিতে,
হোরির মাতন লাগায়
নাগর-নাগরিকা॥
জেগেছে রঙের নেশা
মাধবী মধু-মেশা,
মনের বনে দোলে
রাঙা ফুল-মালিকা॥

Category: নজরুলগীতি
Previous Post:রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রং দিয়ো না
Next Post:এল ফুল-দোল ওরে এল ফুল-দোল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑