• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এল ফুল-দোল ওরে এল ফুল-দোল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এল ফুল-দোল ওরে এল ফুল-দোল

ভৈরবী – পিলু কাওয়ালি

এল ফুল-দোল ওরে এল ফুল-দোল
আনো রং-ঝারি।
পলাশ-মঞ্জরি পরি অলকে
এসো গোপ-নারী॥
ঝরিছে আকাশে রঙের ঝরনা,
শ্যামা ধরণি হল আবির-বরনা,
ত্যজি গৃহ-কাজ এসো চল-চরণা
ডাকে গিরিধারী॥
পরাগ-আবির হানে বনবালা
সুরের পিচকারি হানিছে কুহু,
রঙিন স্বপন ঝরে রাতের ঘুমে
অনুরাগ-রং ঝরে
মনে মুহুমুহু।

রাঙে গিরি-মল্লিকা রঙিন বর্ণে,
রাতের আঁচল ভরে জোছনার স্বর্ণে,
কুলের কালি সখী দেবে ধুয়ে
রাঙা পিচকারি॥

Category: নজরুলগীতি
Previous Post:কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা
Next Post:যাবার বেলায় ফেলে যেয়ো একটি খোঁপার ফুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑