• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রং দিয়ো না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রং দিয়ো না

হোরি
কাফি–-সিন্ধু কাহারবা

রঙ্গিলা আপনি রাধা
তারে হোরির রং দিয়ো না।
ফাগুনের রানি যে, তায়,
আর ফাগে রাঙিয়ো না॥
রাঙা আবির-রাঙা ঠোঁটে
গালে ফাগের লালি ফোটে,
রং-সায়রে নেয়ে উঠে
অঙ্গে ঝরে রঙের সোনা॥
অনুরাগ-রাঙা মনে
রঙের খেলা ক্ষণে ক্ষণে,
অন্তরে যার রঙের লীলা
(তারে) বাহিরের রং লাগিয়ো না॥

Category: নজরুলগীতি
Previous Post:চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা
Next Post:কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑