• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা

ভৈরবী দাদরা

চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা॥
রং-পরিদের সঙ্গিনী তুই,
অঙ্গে চাঁদের রূপ-শিখা॥
ঊষর ধরায় আসলি ভুলে
তুষার দেশের রঙ্গিণী,
হিমেল দেশের চন্দ্রিকা তুই
শীত-শেষের বাসন্তিকা॥
চাঁদের আলো চুরি করে
আনলি তুই মুঠি ভরে,
দিলাম চন্দ্র-মল্লিকা নাম,
তাই তোরে আদর করে।
ভঙ্গিমা তোর গরব-ভরা,
রঙ্গিমা তোর হৃদয়-হরা,
ফুলের দলে ফুলরানি তুই
তোরেই দিলাম জয়টিকা॥

Category: নজরুলগীতি
Previous Post:দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ দাও দাও প্রাণ
Next Post:রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রং দিয়ো না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑