• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ দাও দাও প্রাণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ দাও দাও প্রাণ

ভজন

দাও শৌর্য দাও ধৈর্য   হে উদার নাথ  
              দাও দাও প্রাণ।
দাও অমৃত মৃত-জনে
দাও ভীত-চিত জনে  শক্তি অপরিমাণ  
              হে সর্বশক্তিমান॥
দাও স্বাস্থ্য দাও আয়ু
স্বচ্ছ আলো মুক্ত বায়ু,
দাও চিত্ত অ-নিরুদ্ধ   দাও শুদ্ধ জ্ঞান  
              হে সর্বশক্তিমান॥
দাও দেহে দিব্যকান্তি
দাও গেহে নিত্য শান্তি,
দাও পুণ্য প্রেম ভক্তি   মঙ্গল-কল্যাণ।  
              হে সর্বশক্তিমান॥
ভীতি-নিষেধের ঊর্ধ্বে স্থির
রহি যেন চির-উন্নত শির,
যাহা চাই যেন জয় করে পাই  
গ্রহণ না করি দান  
হে সর্বশক্তিমান॥

Category: নজরুলগীতি
Previous Post:এসো কল্যাণী চির-আয়ুষ্মতী
Next Post:চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑