• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

লচ্ছাশাখ ত্রিতাল

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল
শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি।
অশান্ত এ চিত করো হে সমাহিত
সদা আনন্দিত রাখো মতি॥
দুঃখ শোক সহি অসীম সাহসে,
অটল রহি যেন সম্মানে যশে,
তোমার ধ্যানের আনন্দ-রসে
নিমগ্ন রহি হে বিশ্বপতি॥
মন যেন না টলে কলকোলাহলে
হে রাজ-রাজ।
অন্তরে তুমি নাথ সতত বিরাজ!

বহে তব ত্রিলোক ব্যাপিয়া, হে গুণী,
ওংকার-সংগীত-সুর-সুরধুনী,
হে মহামৌনী, যেন সদা শুনি
সে সুরে তোমার নীরব আরতি॥

Category: নজরুলগীতি
Previous Post:দূর প্রবাসে প্রাণ কাঁদে
Next Post:দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑