• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা

ভূপালি মিশ্র কাহারবা

দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা।
সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা॥
সেই নাম বসন-ভূষণ আমারই,
সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি,
সেই নাম লয়ে বেড়াই কেঁদে
সেই নামে আবার জুড়াই জ্বালা॥
সেই নামেরই নামাবলি গ্রহ-তারা রবি-শশী,
দোলে গগন-কোলে।
মধুর সেই নাম প্রাণে সদা বাজে,
মন লাগে না সংসার-কাজে,
সে নামে সদা মন মাতোয়ালা॥
আদর-সোহাগ মান-অভিমান আপন মনে
তার সাথে,
কাঁদায়ে কাঁদি, পায়ে ধরে সাধি,
কভু করি পূজা, কভু বুকে বাঁধি,
আমার স্বামী সে ভুবন-উজলা॥

Category: নজরুলগীতি
Previous Post:শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল
Next Post:শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑