• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দূর প্রবাসে প্রাণ কাঁদে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দূর প্রবাসে প্রাণ কাঁদে

যোগিয়া আদ্ধা কাওয়ালি

দূর প্রবাসে প্রাণ কাঁদে
আজ শরতের ভোর হাওয়ায়।
শিশির-ভেজা শিউলি ফুলের
গন্ধে কেন কান্না পায়?

সন্ধ্যাবেলার পাখির সম
মন উড়ে যায় নীড় পানে।
নয়ন-জলের মালা গাঁথে
বিরহিণী একলা, হায়।
কোন সুদূরে নওবতে কার
বাজে সানাই যোগিয়ায়,
টলমল টলিছে মন
কমল-পাতে শিশির-প্রায়।

ফেরেনি আজ ঘরে কে হায়
ঘরে যে আর ফিরবে না,
কেঁদে কেঁদে তারেই যেন
ডাকে বাঁশি, ‘ফিরে আয়!’

Category: নজরুলগীতি
Previous Post:এ কী অপরূপ রূপে মা তোমায়
Next Post:শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑