• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন

পিলু – বারোয়াঁ কাহারবা

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন,
কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো।
শাওন ঘন ঘোর ঝরিছে ধারা অঝোর
কাঁপিছে কুটির মোর দীপ-নেভানো॥
বজ্রে বাজিয়া ওঠে তব সংগীত,
বিদ্যুতে ঝলকিছে আঁখি-ইঙ্গিত,
চাঁচর চিকুরে তব ঝড় দুলানো
ওগো মন ভুলানো॥
এক হাতে সুন্দর, কুসুম ফোটাও!
আর হাতে নিষ্ঠুর, মুকুল ঝরাও!

হে পথিক, তব সুর অশান্ত বায়
জন্মান্তর হতে যেন ভেসে আসে হায়!
বিজড়িত তব স্মৃতি চেনা অচেনায়
প্রাণ-কাঁদানো॥

Category: নজরুলগীতি
Previous Post:স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা
Next Post:আমি অলস উদাস আনমনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑