• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি অলস উদাস আনমনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি অলস উদাস আনমনা

মিশ্র মালবশ্রী দাদরা

আমি অলস উদাস আনমনা।
আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
রঙিন মেঘের আলপনা॥
অলস যেমন বনের ছায়া,
নীড়ের পাখি শ্রান্ত-কায়া,
যেমন অলস তৃণের মুখে
ভোরের শিশির হিম-কণা॥
নদীর তীরে অলস রাখাল
একলা বসে রয় যেমন,
তেমনি অলস উদাস আমি
রই বসে রই অকারণ॥
যেমন অলস দিঘির জলে
থির হয়ে রয় কমল-দলে,
নিতল ঘুমে স্বপনসম
অলস আমি কল্পনা॥

Category: নজরুলগীতি
Previous Post:মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
Next Post:কোয়েলা কুহু কুহু ডাকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑