• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা

মিয়া কি মল্লার তেতালা

স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা!
অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা, –
মালবিকা॥
ক্ষীণা তন্বী জলভার-নমিতা,
শ্যাম জম্বুবনে এসো অমিতা!
আনো কুন্দ-মালতী-জুঁই ভরি থালিকা
মালবিকা॥
ঘন-নীল বাসে অঙ্গ ঘিরে
এসো অঞ্জনা-রেবা নদীর তীরে!
পরি হংসমিথুন-আঁকা শাড়ি ঝিলিমিল
এসো ডাগর চোখে মাখি সাগরের নীল।
ডাকে বিদ্যুৎ-ইঙ্গিতে দিগ্‌বালিকা –
মালবিকা॥

Category: নজরুলগীতি
Previous Post:আমি ময়নামতীর শাড়ি দেব চলো আমার বাড়ি
Next Post:মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑