• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ময়নামতীর শাড়ি দেব চলো আমার বাড়ি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি ময়নামতীর শাড়ি দেব চলো আমার বাড়ি

ভাটিয়ালি কাহারবা
 
আমি    ময়নামতীর শাড়ি দেব  
                      চলো আমার বাড়ি।  
                      ওগো ভিনগেরামের নারী॥  
সোনার ফুলের বাজু দেব চুড়ি বেলোয়ারি।  
                      ওগো ভিনগেরামের নারী॥  
বৈঁচি ফলের পৈঁচি দেব, কলমিলতার বালা,  
গলায় দেব টাটকা-তোলা ভাঁট ফুলেরই মালা।  
রক্ত-শালুক দিব পায়ে পরবে আলতা তারই।  
                  ওগো ভিনগেরামের নারী॥  
হলুদ-চাঁপার বরন কন্যা! এসো আমার নায়  
সর্ষে ফুলের সোনার রেণু মাখাব ওই গায়।  
ঠোঁটে দিব রাঙা পলাশ মহুয়া ফুলের মউ,  
বকুল-ডালে ডাকবে পাখি, ‘বউ গো কথা কও!’
আমি সব দিব গো, যা পারি আর যা দিতে না পারি।  
                  ওগো ভিনগেরামের নারী॥

Category: নজরুলগীতি
Previous Post:ঝরে বারি গগনে ঝুরুঝুরু
Next Post:স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑