• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁখি তোলো দানো করুণা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আঁখি তোলো দানো করুণা

ভৈরবী কাহারবা

আঁখি তোলো দানো করুণা
ওগো অরুণা!
মেলি নয়ন জীর্ণ কানন
করো তরুণা॥
আঁখি যে তোমার বনের পাখি
ঘুম সে ভাঙায় আঁধারে ডাকি,
আলোক-সাগর জাগাও বরুণা॥
তব আনত আঁখির পাতার কোলে
তরুণ আলোর মুকুল দোলে।
রঙের কুমার দুয়ারে জাগে
তোমার আঁখির প্রসাদ মাগে,
পাণ্ডুর ভোর হোক তরুণারুণা॥

Category: নজরুলগীতি
Previous Post:যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায়
Next Post:মদির স্বপনে মম বন-ভবনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑