• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মদির স্বপনে মম বন-ভবনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মদির স্বপনে মম বন-ভবনে

পিলু মিশ্র কাহারবা

মদির স্বপনে মম বন-ভবনে
জাগো চঞ্চলা বাসন্তিকা, ওগো ক্ষণিকা!
মোর গগনে উল্কার প্রায়
চমকি ক্ষণেক চকিতে মিলায়
তোমার হাসির জুঁই-কণিকা।
ওগো ক্ষণিকা॥
পুষ্পধনু তব মন-রাঙানো
বঙ্কিম ভুরু হানো হানো!
তোমার উতল উত্তরীয়
আমার চোখে ছুঁইয়ে দিয়ো,
ওগো আমি হব তোমার মালার মণিকা।
ওগো ক্ষণিকা॥

Category: নজরুলগীতি
Previous Post:আঁখি তোলো দানো করুণা
Next Post:তরুণ অশান্ত কে বিরহী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑