• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায়

ইমন মিশ্র কাহারবা

যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায়
তুমি করিবে প্রণাম।
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক
প্রিয় নিয়ো মোর নাম॥
একদা এমনই এক গোধূলিবেলা
একেলা ছিলাম আমি, তুমি একেলা,
জানি না কাহার ভুল, তোমার পূজার ফুল
আমি লইলাম।
সেই দেউলের পথ সেই ফুলের শপথ
প্রিয়া তুমি ভুলিলে, হায় আমি ভুলিলাম॥
দু-ধারে পথের সেই কুসুম ফোটে
হায় এরা ভোলেনি,
বেঁধেছিল তরু-শাখে লতার যে ডোর
হেরো আজও খোলেনি।
একদা যে নীল নভে উঠেছিল চাঁদ
ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ,
আজি অশ্রু-বাদল সেথা ঝরে অবিরাম॥

Category: নজরুলগীতি
Previous Post:আধখানা চাঁদ হাসিছে আকাশে
Next Post:আঁখি তোলো দানো করুণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑