• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বকুল-বনের পাখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বকুল-বনের পাখি

খাম্বাজ মিশ্র ঠুংরি

বকুল-বনের পাখি
ডাকিয়া আর ভেঙো না ঘুম।
বকুলবাগানে মম,
ফুরায়েছে ফুলের মরশুম॥
চাঁদের নয়নে চাহি
জাগে না আর সে নেশা,
চাঁপার সুরভি-সুরায়
বিরস বিরহ-মেশা।
আজি মোর জাগার সাথি
একাকিনী নিশীথ নিঝুম॥
পিয়া মোর দূর বিদেশে, —
কারে আর ডাকিছ পাখি
শুকায়ে গিয়াছে হাতে
মালতী-মালার রাখি।
নিভিয়া গিয়াছে প্রদীপ
রেখে গেছে মলিন ধূম॥

Category: নজরুলগীতি
Previous Post:মোমের পুতুল মমির দেশের মেয়ে
Next Post:মনের রং লেগেছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑