• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের রং লেগেছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মনের রং লেগেছে

চৈতী কাহারবা

মনের রং লেগেছে
বনের পলাশ জবা অশোকে।
রঙের ঘোর জেগেছে
পারুল কনক-চাঁপার চোখে॥
মুহুমুহু বোলে কুহুকুহু কোয়েলা
মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়
ডালিম ফুলের নব কোরকে॥
ফুলেরই পরাগ-ফাগের রেণু
ঝুরুঝুরু ঝরিছে গায়ে ঝিরিঝিরি চৈতি বায়ে
বকুল-বনে ঝিমায়
মধুপ মদির নেশার ঝোঁকে॥
হরিত বনে হরষিত মনে
হোরির হররা জাগে,
রঙিলা অনুরাগে।
নূতন প্রণয়-সাধ জাগে
চাঁদের রাঙা আলোকে॥

Category: নজরুলগীতি
Previous Post:বকুল-বনের পাখি
Next Post:আধখানা চাঁদ হাসিছে আকাশে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑