• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোমের পুতুল মমির দেশের মেয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোমের পুতুল মমির দেশের মেয়ে

‘ইজিপসিয়ান ডান্সের’ সুর

মোমের পুতুল মমির দেশের মেয়ে
নেচে যায়।
বিহ্বল চঞ্চল-পায়॥
সাহারা মরুর পারে
খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরি-নটিনি নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর॥
সুরমা-পরা আঁখি হানে আশমানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদি নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর॥
দোলে রে গলে দোলে তার
খেজুর-মেতীর সোনার হার,
ছন্দ-দোদুল।
মিশরের আনন্দ সে
চপল ‘রমল’ ছন্দ সে,
জিয়ানো মিছরি-রসে তার হাসি অতুল।
নারঙ্গী-আঙুরবাগে তার
গান গাহে বুলবুল॥
মরীচিকা-মায়া সে
দেয় না ধরা, ছায়া সে,
পালিয়ে সে যায় সুদূর।
যায় নেচে সে নটিনি
নীল দরিয়ার সতিনি
দুলে দুলে দূরে সুদূর॥

Category: নজরুলগীতি
Previous Post:দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি
Next Post:বকুল-বনের পাখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑