• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে॥
  
 ওরে গোলাব! নিরিবিলি
বুঝি নবির কদম ছুঁয়েছিলি,
তাই তাঁর কদমের খোশবু আজও তোর আতরে জাগে।  
 মোর নবিরে লুকিয়ে দেখে  
 তাঁর পেশানীর জ্যোতি মেখে
ওরে ও চাঁদ, রাঙলি কি তুই গভীর অনুরাগে॥

 ওরে ভ্রমর, তুই কি প্রথম  
 চুমেছিলি নবির কদম,
আজও গুনগুনিয়ে সেই খুশি জানাস রে গুলবাগে।

Category: নজরুলগীতি
Previous Post:মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে
Next Post:মোহাম্মদ মোর নয়ন-মণি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑