• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে

মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে।
নামে এত মধু থাকে, কে জানিত আগে॥
ওই নামেরই মধু চাহি
মন-ভোমরা বেড়ায় গাহি
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি
ওই নামের অনুরাগে॥
ও নাম প্রাণের প্রিয়তম
ও নাম জপি মজনুঁ সম
ওই নামে পাপিয়া গাহে
প্রাণের গোলাব-বাগে॥
আমি ওই নামে মুসাফির রাহী
তাই চাই না তখ্‌ত্ শাহানশাহি
নিত্য ও নাম য়্যা ইলাহি
যেন হৃদে জাগে॥

Category: নজরুলগীতি
Previous Post:পাঠাও বেহেশ্‌ত হতে হজরত পুন সাম্যের বাণী
Next Post:মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑