• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহাম্মদ মোর নয়ন-মণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোহাম্মদ মোর নয়ন-মণি

মোহাম্মদ মোর নয়ন-মণি
মোহাম্মদ মোর জপ-মালা।
ওই নামে মিটাই পিপাসা
ও নাম কওসারের পিয়ালা॥
মোহাম্মদ নাম শিরে ধরি
মোহাম্মদ নাম গলায় পরি,
ওই নামেরই রওশনিতে
আঁধার এ মন রয় উজালা॥
আমার হৃদয়-মদিনাতে
শুনি ও নাম দিনে রাতে
ও নাম আমার তসবী হাতে
মন-মরুতে গুলে-লালা॥
মোহাম্মদ মোর অশ্রু চোখের
ব্যথার সাথি, শান্তি শোকের,
চাই না বেহেশ্‌ত, যদি ও নাম
জপতে সদাই পাই নিরালা॥

Category: নজরুলগীতি
Previous Post:মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে
Next Post:আমি মুসলিম যুবা মোর হাতে বাঁধা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑