• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাবি কে মদিনায়, আয় ত্বরা করি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যাবি কে মদিনায়, আয় ত্বরা করি

পিলু – কারফা

যাবি কে মদিনায়, আয় ত্বরা করি।
তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরি॥  
আবুবকর উমর খাত্তাব  
       আর উসমান আলি হাইদর  
দাঁড়ি এ সোনার তরণির  
       পাপী সব নাই নাই আর ডর॥  
এ তরির কান্ডারি আহমদ,  
       পাকা সব মাঝি ও মাল্লা,  
মাঝিদের মুখে সারি-গান  
       শোন ওই ‘লা শরিক আল্লাহ্’!  
       পাপ দরিয়ার তুফানে আর নাহি ডরি॥
ইমানের পারানি কড়ি আছে যার  
       আয় এ সোনার নায়,  
ধরিয়া দীনের রশি 
       কলেমার জাহাজ-ঘাটায়।  
       ফেরদৌস হতে ডাকে হুর পরি॥

Category: নজরুলগীতি
Previous Post:আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
Next Post:আয় মরু-পারের হাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑