• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়

ভৈরবী – কারফা

আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবি মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়॥
আমার কীসের শঙ্কা,
কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়॥
কলেমা আমার তারিজ, তৌহীদ আমার মুরশিদ,
ইমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ।
‘আল্লাহ্ আকবর’ধ্বনি
আমার জেহাদ-বাণী,
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়॥
আরব মেসের চীন হিন্দ মুসলিম-জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ এক দিল এক প্রাণ,
আমির ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়॥

Category: নজরুলগীতি
Previous Post:ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর
Next Post:যাবি কে মদিনায়, আয় ত্বরা করি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑