• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর

ভৈরবী – কারফা

ইসলামের ওই সওদা লয়ে
এল নবীন সওদাগর।
বদনসিব আয়, আয় গুনাহ‍্‍গার,
নতুন করে সওদা কর॥
জীবন ভরে করলি লোকসান,
আজ হিসাব তার খতিয়ে নে,
বিনি মূলে দেয় বিলিয়ে
সে যে, বেহেশ‍্‍তি নজর॥
কোরানের ওই জাহাজ বোঝাই
হিরা মুক্তা পান্নাতে,
লুটে নে রে লুটে নে সব
ভরে তোল তোর শূন্য ঘর॥
কলেমার ওই কানাকড়ির
বদলে দেয় এই বণিক
শাফায়তের সাত রাজার ধন,
কে নিবি আয় ত্বরা কর॥
কিয়ামতের বাজারে ভাই
মুনাফা, যে চাও বহুত,
এই ব্যাপারীর হও খরিদার,
লও রে ইহার সিলমোহর॥
আরশ হতে পথ ভুলে এ
এল মদিনা শহর,
নামে মোবারক মোহাম্মদ,
পুঁজি আল্লাহু আকবর॥

Category: নজরুলগীতি
Previous Post:দেখে যা রে, দুলা সাজে সেজেছেন মোদের নবি
Next Post:আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑