• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেখে যা রে, দুলা সাজে সেজেছেন মোদের নবি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দেখে যা রে, দুলা সাজে সেজেছেন মোদের নবি

সিন্ধু – কারফা

দেখে যা রে, দুলা সাজে
সেজেছেন মোদের নবি॥
বর্ণিতে সে রূপ মধুর
হার মানে নিখিল-কবি॥
আউলিয়া আর আম্বিয়া সব
পিছে চলে বরাতি,
আশমানে যায় মশাল জ্বেলে
গ্রহ তারা চাঁদ রবি॥
হুর পরি সব গায় নাচে আজ,
দেয় ‘মোবারক বাদ’ আলম,
আরশ কুরসি ঝুঁকে পড়ে
দেখতে সে মোহন ছবি॥
আজ আরশের বাসর-ঘরে
হবে মোবারক-রুয়ত,
বুকে খোদার ইশক নিয়ে
নওশা ওই আল-আরবি॥
মেরাজের পথে হজরত
যান চড়ে ওই বোররাকে,
আয় কলেমা শাহাদতের যৌতুক
দিয়ে তাঁর চরণ ছোঁবি॥

Category: নজরুলগীতি
Previous Post:সাহারাতে ফুটল রে রঙিন গুলে-লালা
Next Post:ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑