• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাহারাতে ফুটল রে রঙিন গুলে-লালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সাহারাতে ফুটল রে রঙিন গুলে-লালা

পাহাড়ি – কারফা

সাহারাতে ফুটল রে
রঙিন গুলে-লালা।
সেই ফুলেরই খোশবুতে
আজ দুনিয়া মাতোয়ালা॥
সে ফুল নিয়ে কাড়াকাড়ি
চাঁদ সুরুয গ্রহ তারায়,
ঝুঁকে পড়ে চুমে সে ফুল
নীল গগন নিরালা॥
সেই ফুলেরই রওশনিতে
আরশ কুরসি রওশন,
সেই ফুলেরই রং লেগে
আজ ত্রিভুবন উজালা॥
সেই ফুলেরই গুলিস্তানে
আসে লাখো পাখি,
সে ফুলেরে ধরতে বুকে
দুলে রে ডাল-পালা॥
চাহে সে ফুল জিন ও ইনসান
হুর পরি ফেরেশতায়,
ফকির দরবেশ বাদশা চাহে
করতে গলে মালা॥
চেনে রসিক ভোমরা বুলবুল
সেই ফুলের ঠিকানা,
কেউ বলে হজরত মোহাম্মদ
কেউ বা কমলিওয়ালা॥

Category: নজরুলগীতি
Previous Post:তোমারই মহিমা সব বিশ্বপালক করতার
Next Post:দেখে যা রে, দুলা সাজে সেজেছেন মোদের নবি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑