• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারই মহিমা সব বিশ্বপালক করতার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোমারই মহিমা সব বিশ্বপালক করতার

মান্দ – কারফা

তোমারই মহিমা সব বিশ্বপালক করতার।
করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার।
বিশ্বপালক করতার॥
রোজ হাশরের বিচার দিনে
তুমিই মালিক এয়্ খোদা,
আরাধনা করি প্রভু,
আমরা কেবলই তোমার।
বিশ্বপালক করতার॥
সহায় যাচি তোমারই নাথ,
দেখাও মোদের সরল পথ,
তাদের পথে চালাও খোদা
বিলাও যাদের পুরস্কার।
বিশ্বপালক করতার॥
অবিশ্বাসী ধর্মহারা যাহারা সে ভ্রান্ত-পথ,
চালায়ো না তাদের পথে,
এই চাহি পরওয়ারদেগার।
বিশ্বপালক করতার॥

Category: নজরুলগীতি
Previous Post:ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ
Next Post:সাহারাতে ফুটল রে রঙিন গুলে-লালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑