• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় মরু-পারের হাওয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আয় মরু-পারের হাওয়া

মাঢ়-মিশ্র – দাদরা

আয় মরু-পারের হাওয়া,
নিয়ে যা রে মদিনায়।
জাত পাক মোস্তফার
রওজা মোবারক যথায়॥
পড়িয়া আজি দুখে
মুশরেকী এই মুল্লুকে,
পড়ব মগরেবের নামাজ
কবে খানায়ে-কাবায়॥
হজরতের নাম তসবি করে,
যাব রে মিসকিন বেশে,
ইসলামেরই দীন-ই ডঙ্কা
বাজল প্রথম যে দেশে॥
কাঁদব মাজার-শরিফ ধরে,
শুনব সেথায় কান পাতি,
হয়তো সেথা নবির মুখে
রব ওঠে ‘য়্যা উম্মতি’!
আজও কোরআনের কালাম
হয়তো সেথা শোনা যায়॥

Category: নজরুলগীতি
Previous Post:যাবি কে মদিনায়, আয় ত্বরা করি
Next Post:আহ্‌মদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ মন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑