• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে যাবি পারে আয় ত্বরা করি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে যাবি পারে আয় ত্বরা করি

পিলু – কাহারবা

কে যাবি পারে আয় ত্বরা করি,
তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরি॥
আবু-বকর, উমর, উসমান, আলি হাইদর,
দাঁড়ি এ সোনার তরণির, পাপী সব নাই নাই আর ডর,
এ তরির কান্ডারি আহমদ, পাকা সব মাঝি ও মাল্লা,
মাঝিদের মুখে সারিগান শোন ওই–লাশরীক্ আল্লাহ্!
মোরা নরক-আগুনে আর নাহি ডরি॥
শাফায়ত -পাল ওড়ে তরির অনুকূল হাওয়ার ভরে,
ফেরেশ‍্‍তা টানিছে তার গুন, ভিড়িবে বেহেশ‍্‍তি-চরে।
ইমানের পারানি কড়ি আছে যার আয় এ সোনার নায়,
যাবি চল পারের পথিক কলেমার জাহাজ-ঘাটায়।
ফিরদউস হতে ডাকে হুরি-পরি॥

Category: নজরুলগীতি
Previous Post:সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা
Next Post:বক্ষে আমার কাবার ছবি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑