• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বক্ষে আমার কাবার ছবি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বক্ষে আমার কাবার ছবি

বাগেশ্রী-সিন্ধু – কাহারবা

বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রসুল।
শিরোপরি মোর খোদার আরশ্,
গাই তারই গান পথ-বেভুল॥
লায়লির প্রেমে মজনুঁ পাগল,
আমি পাগল ‘লা-ইলা’র,
বোঝে আমায় প্রেমিক দরবেশ,
অ-রসিকে কয় বাতুল॥
হৃদয়ে মোর খুশির বাগান,
বুলবুলি তায় গায় সদাই –
ওরা খোদার দয়া যাচে,
আমি খোদার ইশ‍্‍ক চাই॥

আমার মনের মসজিদে দেয়
আজান প্রেমের ‘মুয়াজ্জিন’,
প্রাণের পরে কোরান লেখা
‘রুহ’ পড়ে তা রাত্রিদিন।

খাতুনে-জিন্নাত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করি না ‘রোজ-কিয়ামত’
পুলসিরাতের কঠিন পুল॥

Category: নজরুলগীতি
Previous Post:কে যাবি পারে আয় ত্বরা করি
Next Post:থাকিতে চরণ মরণে কী ভয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑