• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা

বেলাওল – একতালা

সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা,
শুভ্র রজনিগন্ধা!
নিরাশা-শুষ্ক পরানে বহাও
প্রেমের অলকানন্দা॥
অশ্রুজলের অকূল সায়রে
ফুটুক কমল তব শুভ বরে,
বেদনা-আহত কবির চিত্তে
বাণী দাও মধুছন্দা॥
দুঃখ আসিলে সে দুখ ভুলিতে
দাও আনন্দ দুঃখীর চিতে,
আঁধার-গহন নিবিড় নিশীথে
ভাঙিয়ো না সুখ-তন্দ্রা॥

Category: নজরুলগীতি
Previous Post:তুষার-মৌলি জাগো জাগো গিরি-রাজ
Next Post:কে যাবি পারে আয় ত্বরা করি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑