• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন

মল্লার – কাওয়ালি

নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন।
অশান্ত-ধারে জল ঝর ঝরে অবিরল,
ধরণি ভীতি-মগন॥
ঝঞ্ঝার ঝল্লরি বাজে ঝননননন,
দীর্ঘশ্বসি কাঁদে অরণ্য শনশন,
প্রলয়-বিষাণ বাজে বজ্রে ঘনঘন,
মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥
শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ,
দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভ দিন?
দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব,
অধর্মনিধনে এসো অবতার নব!
‘আবিরাবির্ম এধি’ওই ওঠে রব,
জাগৃহি ভগবন, জাগৃহি ভগবন॥

Category: নজরুলগীতি
Previous Post:আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ – বরাভয়
Next Post:জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑