• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ – বরাভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ – বরাভয়

ইমন – কাওয়ালি

আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ – বরাভয়।
এ যে আনন্দ-বন্ধন, ক্রন্দন নয়॥
ওরে নাশিতে সবার এই বন্ধন-ত্রাস,
মোরা শৃঙ্খল ধরি তারে করি উপহাস,
সহি নিপীড়ন – পীড়নের আয়ু করি হ্রাস,
এ যে রুদ্র-আশীর্বাদ – লৌহবলয়॥
মোরা অগ্র-পথিক অনাগত দেবতার,
এই শৃঙ্খল বন্দিছে চরণ তাহার,
শোন শৃঙ্খলে তাঁর আগমনি-ঝংকার!
হবে দৈত্যকারায় নব অরুণ উদয়॥

Category: নজরুলগীতি
Previous Post:কারা-পাষাণ ভেদি জাগো নারায়ণ
Next Post:নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑