• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী

যোগিয়া -– একতালা

জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী,
কাঁদে ধরা দুখ-জরজর!
জাগো গৌরী, জাগো হর॥
আজি শস্য-শ্যামা তোদের কন্যা
অন্নবস্ত্রহীনা অরণ্যা,
সপ্তসাগর-অশ্রু-বন্যা
কাঁপিছে বুকে থরথর॥
আর সহিতে পারি না অত্যাচার,
লহো এ অসহ ধরার ভার।
গ্রাসিল বিশ্ব লোভদানব,
হা হা স্বরে কাঁদিছে মানব,
জাগো ভৈরবী জাগো ভৈরব
ত্রিশূল খড়্গ ধরো ধরো॥

Category: নজরুলগীতি
Previous Post:নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন
Next Post:ওই পথে চেয়ে থাকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑