• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিউলিফুলের মালা দোলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শিউলিফুলের মালা দোলে

সিন্ধু মিশ্র কাহারবা

শিউলিফুলের মালা দোলে
শারদ-রাতের বুকে ওই।
এমন রাতে একলা জাগি
সাথে জাগার সাথি কই॥
বকুলবনে একলা পাখি,
আকুল হল ডাকি-ডাকি,
আমার প্রাণ থাকি-থাকি
তেমনই ডেকে ওঠে সই॥
কবরীতে করবীফুল পরিয়া প্রেমে গরবিনি
ঘুমায় বঁধুর বাহু-পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।
ডাকে আমায় দূরের বাঁশি
কেমনে আর ঘরে রই॥

Category: নজরুলগীতি
Previous Post:চম্পক-বরনি টলমল তরণি
Next Post:স্বদেশ আমার জানি না তোমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑