• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বদেশ আমার জানি না তোমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » স্বদেশ আমার জানি না তোমার

কেদারা একতালা

স্বদেশ আমার! জানি না তোমার
শুধিব মা কবে ঋণ।
দিনের পরে মা দিন চলে যায়,
এল না সে শুভদিন॥
খাই দাই আর আরামে ঘুমাই,
পাগলের যেন ব্যথা-বোধ নাই,
ললাট-লিখন বলিয়া এড়াই
ভীরুতা, শক্তি ক্ষীণ।
অভাগিনি তুমি, সন্তান তব
সমান ভাগ্যহীন॥
কত শতাব্দী করেছে মা পাপ
মানুষেরে করি ঘৃণা,
জানি মা মুক্তি পাব না তাহার
প্রায়শ্চিত্ত বিনা।

স্বদেশ বলিতে বুঝেছি কেবল
দেশের পাহাড়, মাটি, বায়ু, জল,
দেশের মানুষে ঘৃণা করি চাই
করিতে দেশ স্বাধীন।
যত যেতে চাই তত পথে তাই
হই মা ধূলি-বিলীন॥
ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া
রেখেছি যাদেরে চরণে দাবিয়া
তাদের চরণধূলি মাখি যদি,
আসিবে সে শুভদিন।
নূতন আলোকে জাগিবে পুলকে
জননী ব্যথা-মলিন॥

Category: নজরুলগীতি
Previous Post:শিউলিফুলের মালা দোলে
Next Post:স্বপনে দেখেছি ভারত-জননী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑