• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চম্পক-বরনি টলমল তরণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চম্পক-বরনি টলমল তরণি

গৌড় সারং কাওয়ালি

চম্পক-বরনি টলমল তরণি
চলে শ্যামা তরুণী যৌবন-গরবি।
ডাকে দূর পারাবার ডাকে তারে বনপার,
লালসে ঝরে তার পায়ে রাঙা করবী॥
চলে বালা দুলে দুলে,
এলো-খোঁপা পড়ে খুলে,
চাহে ভ্রমর কুসুম ভুলে
তনুর তার সুরভি॥
নাচের ছন্দে দোদুল
টলে তার চরণ চটুল,
হরিণী চায় পথ-বেভুল,
মায়া-লোক-বিহারিণী রচি চলে ছায়াছবি॥

Category: নজরুলগীতি
Previous Post:এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি
Next Post:শিউলিফুলের মালা দোলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑