• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিউলিতলায় ভোরবেলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শিউলিতলায় ভোরবেলায়

বেহাগ – মিশ্র কাহারবা

শিউলিতলায় ভোরবেলায়
কুসুম কুড়ায় পল্লি-বালা।
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে
খোঁপাতে চিবুকে আবেশ-উতলা॥
ঘোমটা খুলিয়া তার পিঠে লুটায়,
শিথিল কবরী লুটিছে পায়,
নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে,
আধো আঁধার বন তার রূপে উজালা॥
নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝংকার রিনিঝিনি,
মন কয় চিনি চিনি,
এ কি গো বন-দেবীর সতিনি।
শিশির ধরে পায় আলতার রং চায়,
পাখি তারই গান গায় বনে নিরালা॥

Category: নজরুলগীতি
Previous Post:দুপুরবেলাতে একলা পথে
Next Post:যৌবন-সিন্ধু টলমল টলমল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑