• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুপুরবেলাতে একলা পথে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দুপুরবেলাতে একলা পথে

দেশ দাদরা

দুপুরবেলাতে একলা পথে
ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়। 
খ্যাপা হাওয়াতে উড়িছে আঁচলা,
খোঁপা খুলিয়া খুলিয়া খুলিয়া যায়॥
  ছল করে জল যায় সে আনিতে
  দেখিয়া গুরুজন ঘোমটা দিতে
ও সে ভুলিয়া ভুলিয়া ভুলিয়া যায়॥
  কাহার গলার মালার তরে
  আপন মনে আঁচল ভরে
ফুল তুলিয়া তুলিয়া তুলিয়া যায়॥
  কার বিরহে পরান দহে,
  কীসের নেশায় মদির মোহে
ও সে ঢুলিয়া ঢুলিয়া ঢুলিয়া যায়॥

Category: নজরুলগীতি
Previous Post:মহুয়া ফুলের মদির বাসে
Next Post:শিউলিতলায় ভোরবেলায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑