• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যৌবন-সিন্ধু টলমল টলমল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যৌবন-সিন্ধু টলমল টলমল

সিন্ধু ত্রিতাল

যৌবন-সিন্ধু টলমল টলমল,
প্রেমের ইন্দু আকাশে ঝলমল।
হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়,
তরঙ্গ-রঙ্গে ছলছল ছলছল॥
অন্তর-মন্দিরবাসিনী আজি
আসিল আলোকে ফুল-সাজে সাজি,
নাচুনি ছন্দে চলে সে আনন্দে
মৃদুল মন্দে দুলায়ে বনতল॥
মল্লিকা অতসী ওঠে বনে বিকশি
তার তনু-চন্দন-গন্ধে
বাজে চুড়ি ও কঙ্কণ মণিবন্ধে,
কোকিল কুহরে কুহু অবিরল॥

Category: নজরুলগীতি
Previous Post:শিউলিতলায় ভোরবেলায়
Next Post:চারু চপল পায়ে যায় যুবতি গোরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑