• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি বর্ষায়-ঝরা চম্পা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তুমি বর্ষায়-ঝরা চম্পা

সিন্ধু – মিশ্র দাদরা

তুমি বর্ষায়-ঝরা চম্পা,
তুমি যূথিকা অশ্রুমতী।
তুমি কুহেলি-মলিন উষা
তুমি বেদনা-সরস্বতী॥
কদম-কেশর-কীর্ণা
তুমি পুষ্প-বীথিকা শীর্ণা,
হলে ধরণিতে অবতীর্ণা
ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি॥
মন্দস্রোতা মন্দাকিনী
তুমি কি অলকানন্দা,
আঁধারের কালো-কুন্তল-ঢাকা
তুমি কি ধূসর সন্ধ্যা?
পাষাণ-দেবতা চরণে
তুমি মরেছ অমর মরণে,
তুমি অঞ্জলি ঝরা-কুসুমের
তুমি ব্যর্থ ব্যথা-আরতি॥

Category: নজরুলগীতি
Previous Post:কত কথা ছিল তোমায় বলিতে
Next Post:একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑