• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে

বেহাগ-মিশ্র দাদরা

একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে।
খেলার ছলে ওপার পানে এপার হতে॥
আসবে গো এ গাঙের কূলে হয়তো ভুলে
আমার প্রিয়া,
খোঁপায় নেবে আমার গানের কমল তুলে
আমার প্রিয়া।
খুঁজতে আমায় আসবে সুরের নদী-পথে॥
নাম-হারা কোন গাঁয়ে থাকে অচেনা সে
না-ই জানিলাম, গান ভেসে যাক তাহার আশে।
নদীর জলে আলতা-রাঙা পা ডুবায়ে
রয় সে মেয়ে,
গানের কমল লাগে গো তার কমল-পায়ে
উজান বেয়ে।
সেদিন অমর হয় মোর গান
যায় অমরায় পুষ্পরথে॥

Category: নজরুলগীতি
Previous Post:তুমি বর্ষায়-ঝরা চম্পা
Next Post:তোমার আকাশে উঠেছিনু চাঁদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑