• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত কথা ছিল তোমায় বলিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কত কথা ছিল তোমায় বলিতে

সারং কাহারবা

কত কথা ছিল তোমায় বলিতে।
ভুলে যাই হয় না বলা পথ চলিতে॥
ভ্রমর আসে যবে বনের পথে,
না-বলা সেই কথা কয় ফুল-কলিতে॥
পুড়ে মরে পতঙ্গ, দীপ তবু
পারে না বলিতে, থাকে জ্বলিতে॥
সে কথা কইতে গিয়ে গুণীর বীণা
কাঁদে কভু সারং-এ কভু ললিতে॥
যত বলিতে চাই লুকাই তত,
গেল মোর এ জনম হায় মন ছলিতে॥

Category: নজরুলগীতি
Previous Post:অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
Next Post:তুমি বর্ষায়-ঝরা চম্পা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑